ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পশ্চিমবঙ্গে ফের ভারী বর্ষণের সম্ভাবনা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ জুলাই ২০২৫, ১০:১০ সকাল

Link Copied!

দু’দিনের বিরতির পর আবারও পশ্চিমবঙ্গজুড়ে বৃষ্টিপাত শুরু হতে চলেছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে বুধবার (২৩ জুলাই) থেকে কলকাতাসহ একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়া অফিস জানায়, বুধবার পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ থাকবে মেঘলা, বইবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি ও বর্ধমানসহ বিস্তীর্ণ এলাকায়।

আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক কর্মকর্তা সোমনাথ দত্ত জানান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা, হাওড়া ও হুগলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। এ কারণে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ‘হলুদ সতর্কতা’ (Yellow Alert) জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং এলাকাতেও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, ইতোমধ্যেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালসহ বিস্তীর্ণ অঞ্চল পানিতে তলিয়ে গেছে। নতুন করে নিম্নচাপ সৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা।

আবহাওয়া দপ্তর জনগণকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় সজাগ থাকতে অনুরোধ জানিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা