ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ফিলিপাইনে আকস্মিক বন্যায় নিখোঁজ ২, নিরাপদে সরানো হলো হাজারো মানুষ

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ জুলাই ২০২৫, ১০:৩১ সকাল

Link Copied!

রাজধানী ম্যানিলা ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যার কারণে এখন পর্যন্ত দুইজন নিখোঁজ রয়েছেন এবং হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) টানা মুষলধারে বৃষ্টিতে মারিকিনা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং নদীর তীর ভেঙে পড়ে। ফলে মারিকিনা, কুইজন, ক্যালোকানসহ আশপাশের অঞ্চলগুলোতে তীব্র জলাবদ্ধতা এবং বন্যা দেখা দেয়। প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে রাজধানী ও আশপাশের জেলাগুলোর স্কুল ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করে।

নদী তীরবর্তী এলাকা থেকে প্রায় ২৩ হাজার এবং কুইজন ও ক্যালোকান শহর থেকে আরও ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বন্যাকবলিতদের অধিকাংশই নিচু এলাকায় বসবাসকারী।

মারিকিনা উদ্ধার দপ্তরের কর্মকর্তা উইলমার ট্যান জানিয়েছেন, নদীর পানি ১৮ মিটার (৫৯ ফুট) পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা বিপজ্জনক মাত্রা অতিক্রম করেছে।

বন্যাকালীন এক দুর্ঘটনায় ক্যালোকানে একটি সেতু পার হওয়ার সময় এক বৃদ্ধ নারী ও তার গাড়িচালক খালের পানিতে ভেসে যান। জরুরি অপারেশন সেন্টারের সহকারী তত্ত্বাবধায়ক জন পল নিয়েটস জানিয়েছেন, রাতেই গাড়িটি উদ্ধার করা গেলেও এখনো দুজনের সন্ধান মেলেনি। গাড়ির জানালা ভাঙা অবস্থায় পাওয়া যাওয়ায় ধারণা করা হচ্ছে, তারা হয়তো বের হতে পেরেছিলেন।

সকালে বন্যার পানি কিছুটা নামলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। বহু মানুষ এখনো বাড়ি ফিরতে পারেননি। উদ্ধার ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে দুর্যোগ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা