ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্প

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জুলাই ২০২৫, ২:২৫ বিকাল

Link Copied!

ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে সোমবার সকাল ১১টা ২০ মিনিটে ৭ মাত্রার একটি বড় ধরনের ভূমিকম্পটি হয়েছে। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরে প্রাথমিক ভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি, এমনকি সুনামির সতর্কতাও জারি করা হয়নি।

প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে উঠে ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জ। সোমবার সকালে দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কম্পন অনুভূত হয়েছে।

ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৬.৫। তবে জার্মানির ভূকম্পন জরিপ সংস্থার দাবি, কম্পনের মাত্রা ছিল আরও বেশি। তাদের হিসাবে রিখটার স্কেলে ৬.৮ মাত্রার কম্পন অনভূত হয়েছে তানিমবার দ্বীপপুঞ্জে। তবে মাঝসমুদ্রের ওই কম্পনে সুনামির কোনও সতর্কতা এখনও জারি হয়নি।

ভূমিকম্পের পরে প্রাথমিক ভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। আমেরিকার ভূমিকম্প পরিমাপ সংস্থা ‘ইউনাইটেড স্টেট্‌স জিওলজিক্যাল সার্ভে’ (ইউএসজিএস) জানিয়েছে, ইন্দোনেশিয়ার কেই দ্বীপপুঞ্জের তুয়াল শহর থেকে ১৭৯ কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি হয়েছে। তারা পরিস্থিতির উপর নজর রাখছে।

প্রায় আড়াই বছর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে ৭.৬ মাত্রার জোরালো ভূমিকম্প হয়েছিল।

ওই ঘটনার পর ক্ষণেই সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। পরবর্তী কয়েক ঘণ্টা ধরে সেই সতর্কতা জারি ছিল, যার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

ওই ভূমিকম্পের সময়ে কোনও প্রাণহানির খবর না মিললেও অন্তত ১৫টি বাড়ি এবং দু’টি স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই দ্বীপপুঞ্জটি ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের অন্তর্গত। এর মধ্যে ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০টি দ্বীপ রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা