ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ধনু নদে যৌথ অভিযান, অবৈধ ড্রেজার জব্দ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জুলাই ২০২৫, ৩:০৯ বিকাল

Link Copied!

ধনু নদে অবৈধ বালু উত্তোলন রোধে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শনিবার (১২ জুলাই) সকাল থেকে দিনব্যাপী ধনু নদের নেত্রকোনার খালিয়াজুরী ও কিশোরগঞ্জের ইটনা এলাকায় অভিযান চালানো হয়।

রোববার (১৩ জুলাই) খালিয়াজুরী সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, ইটনা উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিকসহ সেনাবাহিনী, থানা পুলিশ ও নৌ-পুলিশ সদস্যরা অংশ নেন।

তবে অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা তাদের ডেজার মেশিন বিভিন্ন জায়গায় লুকিয়ে ফেলে। শেষে বিকেল ৩টার দিকে ইটনা উপজেলার ধনপুর বাজার সংলগ্ন ধনু নদে একটি বৃহদাকৃতির ড্রেজার মেশিন পাওয়া যায়। অভিযান টের পেয়ে ড্রেজার মেশিনটি ফেলে চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে এটি জব্দ করা হয়।।

খালিয়াজুরী সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারী ডেজার জব্দে ওইদিন ব্যাপক অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে অনেকেই ড্রেজার মেশিন লুকিয়ে ফেলে। তবে একটি বড় আকৃতির ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, ড্রেজার মেশিনটির চাবি, ইঞ্জিন পার্টস, গিয়ার বক্স, ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলামত হিসেবে জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ড্রেজার মেশিনের কিছু যন্ত্রাংশ অকার্যকর করে ফেলা হয়, যাতে ভবিষ্যতে তা ব্যবহারযোগ্য না থাকে। জব্দ করা মেশিনটি স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।

নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান প্রশাসনের এই কর্মকর্তা।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা