ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

৬ মাসে পরিবেশবিরোধী কর্মকাণ্ডে ১১৯১টি মোবাইল কোর্ট: ২৫ কোটি টাকা জরিমানা, বন্ধ ৬৯৯ ইটভাটা

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ জুলাই ২০২৫, ১:৫৪ বিকাল

Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর সারা দেশে দূষণবিরোধী ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২০২৫ সালের ২ জানুয়ারি থেকে ১০ জুলাই পর্যন্ত পরিচালিত মোট ১ হাজার ১৯১টি মোবাইল কোর্ট অভিযানে ২ হাজার ৮৪৬টি মামলা দায়ের করে মোট ২৫ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে যানবাহনের অতিমাত্রায় কালো ধোঁয়া, অবৈধ ইটভাটা, স্টিল মিল, ঝুঁকিপূর্ণ বর্জ্য নির্গমনকারী শিল্পপ্রতিষ্ঠান, সীসা-ব্যাটারী রি-সাইক্লিং কারখানা, জলাশয় ভরাট, খোলা জায়গায় নির্মাণ সামগ্রী সংরক্ষণ, টায়ার পাইরোলাইসিস ও চারকোল কারখানার বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।

এসময় ৪৮৩টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়, ২১৬টি ইটভাটার কার্যক্রম বন্ধে নির্দেশনা প্রদান করা হয়, ১৩২টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয় এবং ৯১টি শিল্পপ্রতিষ্ঠানের সেবা/বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসঙ্গে ২ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও ৬টি কারখানা থেকে সীসা গলানোর ৮টি ট্রাক সরঞ্জাম জব্দ করে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়।

অপরদিকে, নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ০৩ নভেম্বর ২০২৪ হতে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত পরিচালিত ৪৭৭টি মোবাইল কোর্ট অভিযানে ৯০৪টি প্রতিষ্ঠানকে ৬৭ লাখ ৪০ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে এবং প্রায় ২ লাখ ৪৫ হাজার ৭০৭ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

শব্দদূষণ নিয়ন্ত্রণে ১০ জুলাই ২০২৫ তারিখে ঢাকা মহানগরের মিরপুর ও কিশোরগঞ্জ জেলায় ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইদিনে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী কিশোরগঞ্জে ১টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় এবং ২৭.৪ কেজি পলিথিন জব্দ করা হয়।

এছাড়া, নারায়ণগঞ্জ ও পাবনা জেলায় ২টি এনফোর্সমেন্ট অভিযানে ২টি প্রতিষ্ঠানের সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা