ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নদী ভাঙনে ধসে পড়ল সোনাগাজীর ৩ সড়ক

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ জুলাই ২০২৫, ৩:২২ বিকাল

Link Copied!

পানির তোড়ে ধসে পড়েছে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর, আমিরাবাদ ও চর দরবেশ ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার তিনটি সড়ক। এতে বন্ধ রয়েছে যানচলাচল। ভাঙনের ঝুঁকিতে রয়েছে বসতবাড়ি। ফলে আতঙ্কে দিনাতিপাত করছেন নদী পাড়ের বাসিন্দারা।

স্থানীয়রা জানান, সোনাগাজী উপজেলার নবাবপুরের মজুপুর গ্রামে কালিদাস পাহালিয়া নদীর পাড়ে ফের ভাঙন শুরু হয়েছে। চর দরবেশ ইউনিয়নের সাঈদপুর গ্রামে ছোট ফেনী নদী অংশে আগ্রাসীরূপে ফসলি জমিসহ ভাঙছে নদীর পাড়। এছাড়াও আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সোনাপুর গুচ্ছগ্রাম অংশে ফেনী নদীর তীর ভেঙে তলিয়ে যাচ্ছে।

অভিযোগ রয়েছে, বড় ফেনী নদী ও ছোট ফেনী নদী থেকে দীর্ঘবছর অবৈধ বালু উত্তোলনের প্রভাবেই এ ভাঙন তীব্র হচ্ছে। পাশাপাশি গেল বছরের বন্যায় মুছাপুর রেগুলেটর বিলীনে নদীগুলো হারিয়েছে স্বাভাবিক গতিপথ। এতে প্রতিনিয়ত সরাসরি জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ছে।

শফি উল্লাহ নামে এক বাসিন্দা বলেন, চর দরবেশ ইউনিয়নের বাঁশপাড়া সড়ক, তাকিয়া বাজার থেকে চরমজলিশপুরে যাওয়ার বদরপুর সড়ক ও মিয়াজী ঘাট সড়ক ধসে পড়েছে। এতে যানচলাচল ব্যাহত হয়ে মানুষজন বিপাকে পড়েছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, নদী ভাঙনে তিনটি স্থানে সড়ক ধসে পড়ার ঘটনায় পানি উন্নয়ন বোর্ড, এলজিইডিসহ সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। সড়কগুলো চলাচল উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা