ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

এবার ডুবল ফেনী-ছাগলনাইয়া সড়ক

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ জুলাই ২০২৫, ১১:১৫ সকাল

Link Copied!

মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধভাঙা পানি ফুলগাজী হয়ে ছাগলনাইয়ার দিকে আসতে শুরু করেছে। এর ফলে ফেনী-ছাগলনাইয়া সড়ক ডুবে গেছে। বুধবার (৯ জুলাই) রাতে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক মহাসড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত শুরু করেছে। এতে করে ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের রেজুমিয়া, কাশিমপুর, নিজপানুয়াসহ নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।

স্থানীয়রা জানান, ফুলগাজী ও পরশুরামের বাঁধভাঙ্গা পানির স্রোত এবার ছাগলনাইয়া উপজেলা এবং ফেনী সদর উপজেলার দিকে আসতে শুরু করেছে। বুধবার রাত থেকে এসব নতুন নতুন এলাকায় পানি বাড়তে শুরু করে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে দেখা যায়, ফেনী ছাগলনাইয়া আঞ্চলিক মহাসড়কের পাঠাননগর ইউনিয়নের রেজুনিয়া অংশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ সড়কের কোথায়ও এক ফুট কোথাও দুই থেকে তিন ফুট পর্যন্ত পানি গড়িয়ে যাচ্ছে। এ কারণে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়ন, সদর উপজেলার মোটবী ইউনিয়ন, ছনুয়া ইউনিয়ন ও ফাজিলপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে। এসব এলাকার পুকুর ভেসে গেছে। তবে ফুলগাজী উপজেলায় বাঁধভাঙা পানির চাপ কমতে শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এরআগে সোমবার থেকে ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির চাপে ফুলগাজী ও পরশুরামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০ স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। ইতোমধ্যে প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়ে অর্ধলাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। দুর্গম এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফেনী থেকে ফুলগাজী-পরশুরামে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে প্রশাসন, রাজনৈতিক সংগঠন ও স্বেচ্ছাসেবকরা কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় নিয়োজিত রয়েছে।

ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার একাংশ ইতোমধ্যে প্লাবিত হয়েছে। কবলিত এলাকার মানুষকে প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিতে কাজ করছে। এসব এলাকার জন্য পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার ও ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা