ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারীবৃষ্টির সতর্কবার্তা

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুলাই ২০২৫, ১২:৪৮ বিকাল

Link Copied!

রাজধানী ঢাকাসহ দেশের চারটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে কিছু এলাকায় জলাবদ্ধতা এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনাও রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (৯ জুলাই) সকালে দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টির প্রবণতা বাড়ছে।

তিনি জানান, সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় ভারী (৪৪-৮৮ মি.মি.) এবং কোথাও কোথাও অতি ভারী (১৮৮ মি.মি.) বর্ষণ হতে পারে।

চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে এমন অতি ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেন তিনি।

এছাড়া অতিরিক্ত বৃষ্টির ফলে ঢাকা, খুলনা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জায়গায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদফতর বলছে, আগামী কয়েকদিন এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বসবাসকারীদের নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা