ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পতেঙ্গা সৈকতের সৌন্দর্য রক্ষায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুলাই ২০২৫, ৪:১৩ বিকাল

Link Copied!

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনতে আবারও পরিচালিত হলো উচ্ছেদ অভিযান। সোমবার (৭ জুলাই) সকাল থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসন ও বীচ ম্যানেজমেন্ট উপ-কমিটির সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ১৫ থেকে ২০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে অংশ নেয়া বুলডোজার দিয়ে একে একে ভেঙে ফেলা হয় দোকানপাটসহ অবৈধ স্থাপনা। বিচ ম্যানেজমেন্ট উপ-কমিটি জানিয়েছে, সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা বলেন, আজ আমরা ১৫ থেকে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। পতেঙ্গা সৈকতকে সবার জন্য উন্মুক্ত রাখতে চাই। দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, দখলদারদের কারণে দর্শনার্থীরা অতিষ্ঠ হয়ে পড়ছিলেন। সৈকতের সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পতেঙ্গা সৈকত চট্টগ্রামের একটি অন্যতম পর্যটন কেন্দ্র, যেখানে প্রতিদিনই হাজারো মানুষ স্বস্তি খুঁজে আসেন। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে, সমুদ্রের মায়াবি দৃশ্য উপভোগে এখানে ভিড় করেন নগরবাসী ও পর্যটকরা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী জানান, বারবার উচ্ছেদ অভিযান চালানোর পরও আবার নতুন করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। এতে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে।

তিনি বলেন, পতেঙ্গা সৈকতকে নিরাপদ, আকর্ষণীয় এবং নান্দনিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা