ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নান্দাইলে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুলাই ২০২৫, ১১:১১ সকাল

Link Copied!

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে এক প্রবাসী ও তার ছেলে নিহত হয়েছেন। রবিবার (৭ জুলাই) বিকালে উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- প্রবাসী গোলাম মোস্তফা (৪৫) ও তার ছেলে আবদুল্লাহ (৯)।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, প্রবাসী গোলাম মোস্তফা তার ছেলে আবদুল্লাহকে নিয়ে বাড়ির পাশে নিজ জমিতে ধানের বীজতলা প্রস্তুত করছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাতের শব্দ শোনা যায়।
এরপর নিরাপত্তার জন্য জন্য ছেলেকে নিয়ে বীজতলা থেকে পাশের একটি জামগাছের নিচে আশ্রয় নেন। এর কিছুক্ষণের মধ্যে এক বিকট শব্দে জামগাছের উপর বজ্রপাত আঘাত হানে। এতে গাছের নিচে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তাদের মৃত্যু হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা