ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

‘আড়িয়াল বিলকে বিশেষ জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকা ঘোষণা করা হবে’

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ জুন ২০২৫, ১২:০৯ বিকাল

Link Copied!

পান্থপথে পানি ভবনের সম্মেলন কক্ষে কর্মশালায় পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আড়িয়াল বিলকে হয় একটা জলাভূমি কেন্দ্রিক সংরক্ষিত এলাকা অথবা বিশেষ জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর পান্থপথে পানি ভবনের সম্মেলন কক্ষে ‘আড়িয়াল বিল এলাকার জীবনযাত্রার মান এবং পানি ও ভূমি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা সমীক্ষা’ শীর্ষক প্রকল্পের ফলাফলের উপর অনুষ্ঠিত এক জাতীয় কর্মশালায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা এসময় আড়িয়াল বিলে মৎস্য অধিদফতরের নির্মিত আটটি বন্ধ খাল যেগুলো ক্লোজার করে রাখা হয়েছে, সেগুলো পর্যালোচনা করে খুলে দিতে জেলা প্রশাসন, মৎস্য অধিদফতর এবং পানি উন্নয়ন বোর্ডকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

তিনি বলেন, ‘আড়িয়াল বিল এলাকার গ্রাম ও মাঠ পর্যায়ে স্থানীয় জনগণের মতামত নিয়ে আমরা এটি সম্পর্কে একটি বিস্তারিত প্রকল্প গ্রহণ করব। বিলটিকে একটা প্রটেক্টেড এরিয়ার মর্যাদা দিয়ে, দাগ-খতিয়ান ধরে একটা গেজেট করে দেব। একটা প্রটেকশন স্ট্যাটাস বা সংরক্ষিত মর্যাদা আড়িয়াল বিলকে দিতে হবে, তা না দেওয়া পর্যন্ত এই বিলের ধ্বংসযজ্ঞটা আমরা কমাতে পারবো না। অন্যদিকে, বেলাই বিল এবং চলন বিলকেও জাতীয় ঐতিহ্য হিসেবে আমাদেরকে বিবেচনা করতে হবে।’

পানিসম্পদ উপদেষ্টা বলেন, ‘নদ-নদীকে নষ্ট করে আমরা উন্নয়ন করতে পারি না। দরকার হলে আমরা অনেক দূর ঘুরে যাবো, কিন্তু খাল বা নদীর উপর বাঁধ দিয়ে যাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে, সে জায়গা থেকে সবাইকে সরে আসতে হবে।’

এ সময় উপদেষ্টা কর্মশালায় উপস্থিত মুন্সীগঞ্জের জেলা প্রশাসককে আড়িয়াল বিলের ভেতরে মৎস্য চাষের জন্য খালের ওপর বেআইনিভাবে নির্মিত অপরিকল্পিত মাটির বাঁধগুলো তালিকা করে অবিলম্বে অপসারণ করার নির্দেশ দেন এবং যে বাঁধগুলো চলাচলের জন্য করা হয়েছে, সেগুলো কেটে খালের ওপর বাঁশের পথ তৈরি করে দেওয়ার নির্দেশনা দেন।

রিজওয়ানা বলেন, ‘প্রথম পর্যায়ে আড়িয়াল বিলে যেসব স্থানে পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে, সেই বাধাগুলো অপসারণ করার পাশাপাশি প্রয়োজনে ড্রেজিং করা হবে। বিলের ৫৩৯০ হেক্টরের মধ্যে সরকারের খাস খতিয়ানে থাকা ৭১.৭৭ হেক্টরকে বিশেষ জীববৈচিত্র্য এলাকা বা সংরক্ষিত এলাকা ঘোষণা করা যেতে পারে।’

তিনি বলেন, ‘এ বিলের ভেতরে খালের ওপর দেওয়া অবৈধ মাটির বাঁধ অপসারণ করে মানুষের চলাচলের জন্য কিছু ছোট ছোট সেতু অল্প সময়ের মধ্যে নির্মাণ করে দেওয়ার জন্য সড়ক বিভাগকে আমরা অনুরোধ করব।’

পানি সম্পদ উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী এক মাসের মধ্যে আড়িয়াল বিল সম্পর্কে একটি কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশনা দেন। সেই সঙ্গে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দেওয়ার নির্দেশ দেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা