ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঢাকাসহ আট বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা, পাঁচ দিনের জন্য সতর্কতা জারি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জুন ২০২৫, ১:৩১ বিকাল

Link Copied!

দেশে এবং বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর সক্রিয়তায় ঢাকাসহ দেশের আট বিভাগে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিন দেশের অধিকাংশ এলাকায় এমন অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন অঞ্চলে লঘুচাপের অবস্থান ও বিস্তার এখনো বজায় রয়েছে। এই লঘুচাপ উত্তরপূর্ব ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ুর অক্ষ বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে আসাম পর্যন্ত প্রসারিত রয়েছে। বাংলাদেশ এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবলভাবে সক্রিয় রয়েছে।

সকাল থেকে আগামী এক দিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া, বজ্রবৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার আশঙ্কাও রয়েছে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী শুক্রবার (২০ জুন) থেকে সোমবার (২৩ জুন) পর্যন্ত দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টি, দমকা হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টির অবস্থা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে, কিন্তু রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে, তাই সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা