ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

তাপপ্রবাহ অব্যাহত, বাড়ছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জুন ২০২৫, ১২:৪১ বিকাল

Link Copied!

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে কিছু অঞ্চলে চলমান তাপপ্রবাহ এখনও প্রশমিত হয়নি এবং তা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

রবিবার (৮ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাশাপাশি আগামী পাঁচ দিনে দেশের অন্য বিভাগগুলোতেও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

তাপপ্রবাহ চলছেই
আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, খুলনা বিভাগ, রাজশাহী, রংপুর ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ এখনো প্রশমিত হয়নি। এই তাপপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।

মৌসুমী বায়ুর অবস্থা
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, “মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবেই কিছু অঞ্চলে সামান্য বৃষ্টিপাত হচ্ছে, তবে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।”

রবিবারের পূর্বাভাস
আজ রবিবার (৮ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বিশেষ সতর্কতা
বৃষ্টি শুরু হলেও যেসব অঞ্চলে তাপপ্রবাহ চলছে, সেখানে তাপজনিত অসুস্থতার ঝুঁকি রয়ে গেছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের যথাযথ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা