ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বঙ্গোপসাগরে লঘুচাপ: সারাদেশে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ মে ২০২৫, ১২:৪৫ বিকাল

Link Copied!

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে গভীর লঘুচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের পূর্বাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে সারাদেশেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আসন্ন কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মঙ্গলবার থেকেই বৃষ্টিপাত শুরু হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার থেকে শনিবার পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। এ সময় দক্ষিণাঞ্চলে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

শুক্রবার ও শনিবার সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। তবে রবিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে এবং তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে উপকূলীয় এলাকার বাসিন্দাদের। দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বৃষ্টির আশঙ্কায় প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা