ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

৭ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ মে ২০২৫, ১:৪২ বিকাল

Link Copied!

বাংলাদেশের সাতটি নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৪ মে) সকালে প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দর সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বর্ধিত লঘুচাপ ও মৌসুমি বায়ু অগ্রগতির তথ্য:

আবহাওয়া অফিস জানায়, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ুও ইতোমধ্যে মায়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং এটি আরও অগ্রসর হওয়ার জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে।

আশঙ্কা করা হচ্ছে, মঙ্গলবার (২৭ মে) দিকে পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এছাড়া, আজ শনিবার দিনব্যাপী ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পরামর্শ:
নদীপথে চলাচলরত নৌযান ও যাত্রীদের যথাযথ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীদের প্রস্তুত থাকার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা