ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঈদের আগেই সাগরে শক্তিশালী দুই ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ মে ২০২৫, ৩:৫১ বিকাল

Link Copied!

দেশে মে মাসে ঘূর্ণিঝড়ের ধারাবাহিকতা অব্যাহত থাকার মাঝে এবার একই সপ্তাহে বঙ্গোপসাগর ও আরব সাগরে দুইটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা তৈরি হয়েছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশের ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

দেশে গত ৫ বছরে আঘাত হানা সাতটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের পাঁচটিই ছিলো মে মাসে। এর মধ্যে গত বছরের ২৭ মে উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ‘রিমাল’। এর আগে আম্ফান, মোখার মতো শক্তিশালী ঘূর্ণিঝড়ও আঘাত হেনেছিল মে মাসেই।

মোস্তফা কামাল পলাশ তাঁর পোস্টে জানান, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। এটি আগামী ২৭ থেকে ৩০ মের মধ্যে যেকোনো সময় ভারতের ওড়িশা উপকূল ও মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে।

তিনি আরো উল্লেখ করেন, একই সপ্তাহে আরব সাগরেও আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। আরব সাগরের ঘূর্ণিঝড়টি প্রথমে ও বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি পরে সৃষ্টি হতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক অফিসের প্রস্তুত করা নামের লিস্টের পরবর্তী দুইটি নাম হলো ‘শক্তি’ ও ‘মন্থা’। যে সাগরে ঘূর্ণিঝড়টি আগে সৃষ্টি হবে তার নাম হবে শক্তি এবং পরেরটির নাম হবে মন্থা।

মোস্তফা কামাল পলাশ আরো জানান, বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সেটি কোন উপকূলে আঘাত হানবে এবং এর শক্তি কেমন হবে তা নির্ভর করছে আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা রয়েছে তার ওপরে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে তার দুয়েকদিন আগেই যদি আরব সাগরের ঘূর্ণিঝড়টি শেষ হয়ে যায় তবে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি বেশি শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি ২৯ থেকে ৩০ মের মধ্যে উপকূলে আঘাত করার আশঙ্কা বেশি। তবে, এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা