ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নতুন বাজার সড়কে ময়লা ফেলেছেন পরিচ্ছন্নতাকর্মীরা, তীব্র যানজট

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ এপ্রিল ২০২৫, ৩:৩৬ বিকাল

Link Copied!

বেতন-ভাতা নিয়মিত না পাওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর নতুন বাজার সড়কে ময়লা ফেলে রেখেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিক্ষুব্ধ পরিচ্ছন্নতাকর্মীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এ ঘটনায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নতুন বাজার থেকে নর্দাগামী সড়কের পাশে থাকা ময়লার ডিপোটিতে তালা থাকা বিক্ষুব্ধ পরিচ্ছন্নতাকর্মীরা সড়কেই ময়লা ফেলে প্রতিবাদ জানায়। এরপর সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে ময়লা অপসারণের কাজ শুরু করে।

ঘটনার ভিডিওতে দেখা গেছে, বর্জ্যে ভরা ট্রাকগুলো সড়কের পাশে দাঁড় করানো রয়েছে, আর সেগুলোর পাশেই ছড়িয়ে আছে ময়লার স্তূপ, যা সড়কটিকে আরও সংকীর্ণ করে তুলেছে। বর্জ্য ব্যবস্থাপনার শার্ট বা ক্যাপ পরিহিত কর্মীরা নিজ নিজ ভ্যান উল্টে সড়কের ওপর ময়লা ফেলে দিচ্ছেন।

বর্জ্যের কারণে সড়কে কিছু স্থান প্রায় বন্ধ হয়ে গেছে। এর ফলে গাড়িগুলোকে ধীরে ধীরে পাশ কাটিয়ে যেতে হচ্ছে, আর এতে যান চলাচলে মারাত্মকভাবে বিঘ্ন হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা