ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

অস্ট্রেলিয়ায় বিশাল ঢেউয়ের আঘাতে ৫ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ এপ্রিল ২০২৫, ১১:২৩ সকাল

Link Copied!

খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের ছুটি শুরু হওয়ার মধ্যেই অস্ট্রেলিয়ার বিভিন্ন উপকূলে বিশাল ঢেউয়ের তোড়ে ডুবে গিয়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যের উপকূলে আরও দুইজন নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির।

শনিবার (১৯ এপ্রিল) নিউ সাউথ ওয়েলসের উপকূলীয় শহর তাথরার কাছে সাগরের পানিতে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়।

এর আগের দিন শুক্রবার রাজ্যটির উপকূলে পৃথক ঘটনায় ৫৮ বছর বয়সী এক মৎসজীবী এবং আরও দুই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সিডনির কাছে ঢেউয়ের তোড়ে সাগরের পানিতে ভেসে যাওয়া আরেক ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।

শুক্রবার ভিক্টোরিয়ার সান রেমো এলাকায় সাগরের প্রবল ঢেউ একদল মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। এদের মধ্যে এক নারী ডুবে মারা যান। এই দলের এক পুরুষ নিখোঁজ রয়েছেন।

ভিক্টোরিয়ার পুলিশ বলেছে, দলটির নারীদের মধ্যে একজন তীরে ফিরে আসতে সক্ষম হন, কিন্তু আরেক নারী ও ওই পুরুষ ফিরে আসতে পারেননি।

ভিক্টোরিয়ার মুখ্যমন্ত্রী জেসিন্টা অ্যালেন আক্ষেপ করে বলেছেন, এর মধ্য দিয়ে ইস্টার সপ্তাহের ছুটি বেদনাবহভাবে শুরু হলো।

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যের উপকূলগুলোও বিপজ্জনক ঢেউয়ের আঘাতের মুখোমুখি হচ্ছে।

দাতব্য সংস্থা সার্ফ লাইফ সেভিং অস্ট্রেলিয়ার প্রধান অ্যাডাম উইয়ার ছুটি কাটাতে আসা লোকজনকে টহল আছে এমন সৈকতগুলোতে ভ্রমণের পরামর্শ দিয়েছেন।

কারণ তাদের কাছে সংরক্ষিত তথ্যে দেখা গেছে, গত ১০ বছরে টহল নেই এমন সৈকতগুলোতে ৬৩০ জন মানুষ ডুবে মারা গেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা