ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মুন্সিগঞ্জে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ এপ্রিল ২০২৫, ১২:২৫ বিকাল

Link Copied!

মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকায় সরকারি রাস্তা দখল করে রাখা অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা অভিযানে অন্তত ৩০টির বেশি ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন— নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি একেএম হাসানুর রহমান।

অভিযান শেষে তিনি জানান, দীর্ঘদিন ধরে সরকারি জন-গুরুত্বপূর্ণ রাস্তার দুইপাশ দখল করে অবৈধভাবে ফুটপাতে দোকানপাট গড়ে উঠেছিল। এতে সড়কে প্রায়ই যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। ফলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে সকল অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

এছাড়া ভবিষ্যতে যদি কেউ আবারও ফুটপাত দখল করে রাখার চেষ্টা করে তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় অভিযানের সার্বিক সহযোগিতা করে সদর থানা পুলিশের সদস্যরা।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা