ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পরিবেশ রক্ষায় অভিযান, ২৩ কোটি ৫৭ লাখ টাকার জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ এপ্রিল ২০২৫, ১০:৪৩ সকাল

Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পরিবেশ অধিদপ্তর ২ জানুয়ারি থেকে ৮ এপ্রিল ২০২৫ পর্যন্ত সারা দেশে ৭৬২টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। বায়ু ও শব্দ দূষণ, নিষিদ্ধ পলিথিন, ঝুঁকিপূর্ণ বর্জ্য ও অবৈধ ইটভাটা বন্ধে এই অভিযান চালানো হয়। এই সময়কালে ১ হাজার ৬২৬টি মামলায় মোট ২৩ কোটি ৫৬ লক্ষ ৭২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে অবৈধ ৪৩৪টি ইটভাটা বন্ধ করা হয়। এর মধ্যে অনেকগুলোর চিমনি ও কাঁচা ইট ভেঙে দেওয়া হয়। ২০৫টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়। ১২৪টি ভাটার কাঁচা ইট ধ্বংস এবং একটি ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ছয়টি প্রতিষ্ঠান থেকে সাতটি ট্রাকে করে সীসা ও ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানাগুলো বন্ধ করা হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) সুপ্রিম কোর্ট এলাকায় মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের দায়ে ছয়টি মামলায় ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় হয়। শান্তিনগর ও শরীয়তপুরে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান হয়। একটি মামলায় এক হাজার টাকা জরিমানা আদায় ও ২২ কেজি পলিথিন জব্দ করা হয়।

মঙ্গলবার পুরানা পল্টনে নির্মাণসামগ্রী দ্বারা বায়ু দূষণের দায়ে একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় হয়। ধানমন্ডিতে শব্দ দূষণের বিরুদ্ধে পাঁচটি মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা এবং পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এদিন বরগুনা, নোয়াখালী, মানিকগঞ্জ, রংপুর ও লক্ষ্মীপুরে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত অভিযান হয়। এ অভিযানে ১৪টি মামলায় ৪৪ টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ফেলা হয়। একটি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া গত বছরের ৩ নভেম্বর থেকে আজ পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের বিরুদ্ধে ৩৬৬টি ভ্রাম্যমাণ আদালত অভিযান হয়। এতে ৬৮২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে ৫৫ লাখ ৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা হয় ১ লাখ ৬৪ হাজার ৫৭১ কেজি নিষিদ্ধ পলিথিন। ১২টি পলিথিন কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়। পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণে কঠোর অবস্থান অব্যাহত রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা