ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

চাঁদপুরে চার ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ ফেব্রুয়ারী ২০২৫, ২:১২ বিকাল

Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে চার ইটভাটা মালিককে ১৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশে বড়কুল র্পূব ইউনিয়নের রায়চোঁ এলাকায় থাকা এসব ইটভাটায় পৃথক অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক র্কাযালয়ের নির্বাহী হাকিম ও জোষ্ঠ সহকারী কমিশনার আমজাদ হোসেন।

এ সময় মেসার্স সেলিম ব্রিকসকে চার লাখ টাকা, মের্সাস অনি ব্রিকসকে চার লাখ টাকা, মের্সাস মার্ক ব্রিকসকে চার লাখ টাকা এবং মের্সাস রণি ব্রিকসকে পাঁচ লাখ টাকা লাখ টাকাসহ মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মো মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন- ২০১৩ এর ধারা লঙ্ঘন করে ইটভাটা পরিচালনা করার দায়ে এসব ব্রিকস ফিল্ডসদের জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

তিনি বলেন, অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান মিয়া ও পরিদর্শক শারমিতা আহমেদ লিয়া, যৌথ বাহিনীর সদস্য, পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা