ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ ফেব্রুয়ারী ২০২৫, ১:২৬ বিকাল

Link Copied!

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় সোমবার কোস্ট গার্ড জাহাজ ‘বিসিজিএস মনসুর আলী’ কোস্ট গার্ড সদস্য ও সাধারণ মানুষের সমন্বয়ে সেন্টমার্টিন একটি পরিবেশ রক্ষা ও পরিছন্নতা কর্মসূচির আয়োজন করে।

সোমবার (০৪ জানুয়ারি) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় এবং নদী তীরবর্তী এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় সোমবার কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী কোস্ট গার্ড সদস্য ও সাধারণ মানুষের সমন্বয়ে সেন্টমার্টিন এ পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে।

উক্ত কর্মসূচিতে সেন্টমার্টিন বাজার সংলগ্ন পূর্বপাড়া জেটি ঘাটের উত্তর হতে পুলিশ ফাঁড়ি বীচ পর্যন্ত পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে সাধারণ জনগণ অত্যন্ত প্রফুল্ল চিত্তে কোস্টগার্ডের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার পরিবেশ রক্ষায় এরূপ কার্যক্রম অব্যাহত রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা