ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সুন্দরবনে ছাড়া হলো স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো আরেকটি কুমির

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ জানুয়ারী ২০২৫, ১০:৫৪ সকাল

Link Copied!

জীবনাচরণ সম্পর্কে জানতে সুন্দরবনে ছাড়া হলো স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো আরেকটি কুমির। রবিবার (২৬ জানুয়ারি) বিকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া খালে অবমুক্ত করা হয় কুমিরটি।

এ নিয়ে ৫টি কুমিরের পিঠে ট্রান্সমিটার স্থাপন করা হলো। এর আগে ২০২৪ সালের মার্চ মাসে ৪টি কুমিরের পিঠে ট্রান্সমিটার স্থাপন করা হয়। এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশে এই প্রথম কুমিরের জীবনচারণ জানতে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো হয়েছে বলে জানায় বন বিভাগ।

বন বিভাগ জানিয়েছে, স্যাটেলাইট ট্রান্সমিটার যুক্ত করে সুন্দরবনে অবমুক্ত করা কুমিরটির জন্ম হয়েছে ১২ বছর পূর্বে সুন্দরবনের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রে। স্ত্রী প্রজাতির কুমিরটির দৈর্ঘ ৭ ফুট ও ওজন ২০ কেজি।

সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, বন বিভাগ ও আইইউসিএনের (প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট) সহযোগিতায় সুন্দরবনের নদী-খালে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে চারটি কুমির অবমুক্ত করা হয়। ট্রান্সমিটার যুক্ত ৪টি কুমির থেকে প্রতি ১৫ দিন অন্তর রিডিং সংগ্রহ করা হচ্ছে। অ্যাপসের মাধ্যমে সেই তথ্য বিশ্লেষণ করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, কুমিরের পিঠে স্থাপন করা স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কুমিরের চলাফেরা, খাদ্যাভ্যাস, হোমরেঞ্জ, বাসস্থানসহ নানা ধরণের তথ্য জানা যাবে। স্যাটেলাইটের মাধ্যমে সার্বক্ষণিক কুমিরের তথ্য আসবে তাদের সেন্টারে। অ্যাপসের মাধ্যমে সেই তথ্য বিশ্লেষণ করা হবে। পরীক্ষামুলকভাবে আগামী এক বছর ধরে এই কার্যক্রম চলবে।

বন বিভাগের তথ্য মতে, এ পর্যন্ত সুন্দরবনের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রে জন্ম নেওয়া ২০৯টি কুমির সুন্দরবনের নদী-খালে অবমুক্ত করা হয়। বর্তমানে প্রজনন কেন্দ্রে ছোট-বড় মিলে ১০৩টি কুমির রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা