ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

লালমনিরহাটে ৪ ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ জানুয়ারী ২০২৫, ১:২১ বিকাল

Link Copied!

লালমনিরহাটের আদিতমারীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পরিচালিত ৪টি ইটভাটার ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয় বলে জানান আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত। অভিযানে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিসের টাস্কফোর্স।

আদিতমারী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাইকোর্টের নির্দেশনা ও জেলা প্রশাসকের আদেশ অনুযায়ী কৃষি জমিতে স্থাপিত ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের এল এম বি ব্রিকসকে ২ লাখ টাকা, ওয়ান স্টারকে ২ লাখ টাকা, সান টু ব্রিকসকে ১ লাখ টাকা ও জে আর ব্রিকসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত বলেন, ‘লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় এই ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এসব ভাটায় তৈরি করা ইট ধ্বংস করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা