ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ইন্দোনেশিয়ার বালিতে ভূমিধসে নিহত ৫

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ জানুয়ারী ২০২৫, ১:১৮ বিকাল

Link Copied!

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি গ্রামে ভূমিধসে অন্তত পাঁচ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বালির প্রাদেশিক রাজধানী ডেনপাসারের উবুং কাজা গ্রামে তাদের আবাসনে সোমবার এই দুর্ঘটনা ঘটে। আরও তিনজন শ্রমিক দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। তারা এখন নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

বালির তল্লাশি ও উদ্ধার সংস্থার প্রধান নিয়োমান সিদাকারিয়া জানান, হতাহতদের সরিয়ে নিতে উদ্ধারকারীরা একটি এক্সক্যাভেটর দিয়ে কাজ শুরু করেছেন। নিহতদের পরিচয় শনাক্তের জন্য লাশ নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

সিদাকারিয়া আরও বলেন, ভূমিধসের মূল কারণ এখনও জানা যায়নি। তবে রবিবার এই অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাত হয়েছিল। বর্ষাকালে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ইন্দোনেশিয়া এই মৌসুমে প্রায়ই অতিবৃষ্টির কারণে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা