ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দেশজুড়ে ১৮ অবৈধ ইটভাটায় অভিযান, ৪৬ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জানুয়ারী ২০২৫, ৪:১০ বিকাল

Link Copied!

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে ১৮টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৪৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে ৪টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়ার পাশাপাশি আরও ৪টি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

বুধবার (৮ জানুয়ারি) রাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অবৈধ ইটভাটা, পলিথিন, কালো ধোঁয়া, উন্মুক্ত নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সে ধারাবাহিকতায় আজ বায়ুদূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ঢাকা, শরীয়তপুর, রংপুর, কুড়িগ্রাম, কুষ্টিয়া, ফরিদপুর ও মাদারীপুরে অভিযান পরিচালনা করে।

এছাড়া অবৈধ পলিথিনের বিরুদ্ধে রংপুর, পিরোজপুর ও ঢাকার কারওয়ান বাজারে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে ৪টি মামলায় ৩ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ১১ হাজার ২৬৭ কেজি পলিথিন জব্দ করা হয়।

অন্যদিকে, ঢাকা মহানগরে যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৯টি যানবাহনের চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

একইসঙ্গে ঢাকা মহানগরের পল্টন ও পশ্চিম আগারগাঁওয়ে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখায় ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২২ হাজার টাকা জরিমানা করে আরও কয়েকজনকে সতর্ক করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা