ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

শেরপুরে ৮ ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জানুয়ারী ২০২৫, ১১:২৭ সকাল

Link Copied!

বায়ুদূষণ বন্ধে শেরপুরের নকলায় আটটি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুন অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ডাদেশ দেন।

ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে কয়েকটি ইটভাটার চুল্লি ও স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল-মামুন জানান, যথাযথ আইন না মেনে ইটভাটা স্থাপনের কারণে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বায়ুদূষণের কবল থেকে দেশ-জাতিকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জরিমানার সাজা পাওয়া ইটভাটাগুলো হলো— নকলার কুর্শাবাদাগৈড় এলাকার মেসার্স এফআর ব্রিকস, পাইস্কার মেসার্স ঝিকঝাক এফআর ব্রিকস, শিববাড়ির সুমন ঝিকঝাক ব্রিকস, ধনাকুশা গ্রামের মেসার্স জননী ব্রিকস, বন্দটেকি গ্রামের মেসার্স বাবা ঝিকঝাক ব্রিকস, গৌড়দারের মেসার্স তাহের ব্রিকস, মেসার্স সেভেন স্টার ব্রিকস ও রুনীগাও এলাকার মেসার্স চমক ব্রিকস।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা