ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধে ১৯৯ মোবাইল কোর্ট, জরিমানা ২৫ লাখ

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ সকাল

Link Copied!

পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ আরও কঠোর করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক গঠিত মনিটরিং কমিটির সভাপতি ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। তিনি বলেন, পলিথিন শপিং ব্যাগের নিষিদ্ধ ঘোষণা কার্যকর করতে গত ৩ নভেম্বর থেকে দেশব্যাপী ১৯৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৪১৪টি প্রতিষ্ঠানকে মোট ২৫ লক্ষ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে এবং ৫০ হাজার ৫৫৬ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান কাঁচাবাজারে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার রোধে মনিটরিং কার্যক্রম পরিচালনার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।

মনিটরিং কমিটির সভাপতি বলেন, পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ রোধে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ উদ্যোগ সফল করতে মন্ত্রণালয় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশব্যাপী মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি বলেন, দেশের পরিবেশ রক্ষার স্বার্থে সরকারি এ উদ্যোগে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।

মনিটরিং অভিযানে দোকানদার ও ক্রেতাদের চটের ব্যাগ, কাপড়ের ব্যাগ এবং মোম প্রলেপযুক্ত ব্রাউন পেপার ব্যাগ ব্যবহার করতে উদ্বুদ্ধ করা হয়। এ সময় বিভিন্ন দোকানে এসব বিকল্প পরিবেশবান্ধব ব্যাগ প্রদর্শন করা হয়। অভিযানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা