ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় অটোরিকশাযাত্রী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১ ডিসেম্বর ২০২৪, ২:৫৬ বিকাল

Link Copied!

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় আলমগীর হোসেন (৫৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুইজন। রোববার (১ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর-রামগতি সড়কের সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন রামগতি উপজেলার চর আফজাল গ্রামের মৃত সেকান্দর আলী পণ্ডিতের ছেলে। আহতরা হলেন, রামগতি উপজেলার চর সেকান্দর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে হাসান মাহমুদ ও সিএনজি অটোরিকশা চালক ফেরদৌস।

স্থানীয় ও আহতদের স্বজনরা জানায়, রোববার সকালে রামগতি উপজেলা শহরের আলেকজান্ডার বাজার থেকে লক্ষ্মীপুর শহরের উদ্দেশে যাত্রী নিয়ে ছেড়ে আসে একটি সিএনজি চালিত অটোরিকশা। পথে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এ সময় ঘটনাস্থলে মারা যান অটোরিকশার যাত্রী আলমগীর। আহত হন কলেজ শিক্ষার্থী হাসান মাহমুদ ও সিএনজি চালক ফেরদৌস।

নিহত আলমগীরের ভগ্নীপতি মো. জামাল হোসেন বলেন, ‘লক্ষ্মীপুর আদালতে থাকা একটি মামলায় আলমগীরের হাজিরা ছিল। তিনি হাজিরা দেয়ার জন্য বাড়ি থেকে অটোরিকশা যোগে লক্ষ্মীপুর শহরের দিকে রওনা হন। পথেই দুর্ঘটনায় মৃত্যু হয় তার।’

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছেন।’

লক্ষ্মীপুর মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার