ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

অদৃশ্য সিন্ডিকেটের জালে বন্দি আকাশপথের টিকিট বাণিজ্য

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ নভেম্বর ২০২৪, ১১:৪১ সকাল

Link Copied!

যাত্রীরা বলছেন, দেশের বাইরে কমে টিকেট মিললেও দেশে তা অধরা। এজেন্সিগুলোর অভিযোগ, গ্রুপ টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্যে ব্যবসা করতে পারছেন না তারা।

অভিযোগ রয়েছে, একটি চক্রের কারণেই দেশ থেকে টিকিট কাটতে হয় প্রায় দ্বিগুণ দামে। যাত্রীরা জানান, বিদেশ থেকে যেই টিকিট কাটতে খরচ হয় ৪০ হাজার, সেটিই বাংলাদেশে থেকে কাটতে খরচ হয় ৬০ হাজার টাকার বেশি। এতে বাড়ছে যাত্রী ভোগান্তি।

এজেন্সি সংশ্লিষ্টদের মত, চলতি মৌসুমে ভোগান্তি চরমে ওমরাহ টিকিট নিয়ে। এয়ারলাইনসগুলোর সহায়তায় গ্রুপ টিকিট বুকিংয়ের কালোবাজারিতে বিনিয়োগ করে রাঘব-বোয়ালরা। এতে কৃত্রিম সংকট তৈরি করে সৌদি আরবসহ পর্যটন সংশ্লিষ্ট অনেক দেশে যেতে প্রতি টিকিটে বাড়তি ভাড়া গুণতে হচ্ছে ২০ হাজার টাকা পর্যন্ত।

ট্যুর হাব ট্রাভেলসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতান আহমেদ বলেন, নভেম্বরের শুরু থেকে ডিসেম্বর মাসের টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। প্রতি টিকিটের যার পরিমাণ ২০ হাজার টাকা পর্যন্ত।

তবে বরাবরের মতোই ভ্রমণ মৌসুমে অতিরিক্ত যাত্রীর চাহিদার দোহাই দিচ্ছে এয়ারলাইন্সগুলো। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, বর্তমানে ভ্রমণ মৌসুম হওয়ায় নিয়মিত যাত্রীদের সঙ্গে যাচ্ছেন অনেক মানুষই। এতে চাপ বাড়ছে। চাহিদা সাপেক্ষে বাড়ছে দাম।

বিশেষজ্ঞরা বলছেন, পণ্য বাজারের মতোই এ খাতের সিন্ডিকেট নিয়ন্ত্রণে কাজ করতে হবে সরকারকেই।

সাপ্লাই চেইন বিশেষজ্ঞ মুজিবুল হক বলেন, এ খাতে কারা সিন্ডিকেট করছে সেটি সরকারকেই খুঁজে বার করতে হবে। সিন্ডিকেট নিয়ন্ত্রণে বিমান মন্ত্রণালয়ের মনিটরিং টিম গঠন করা যেতে পারে। অভিযুক্তদের শাস্তির আওতায় এনে সিন্ডিকেট ভাঙতে হবে।

বাংলাদেশ থেকে বিশ্বের ৫২টি রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে ৩৫টি এয়ারলাইন্স। বছরে প্রায় ৮৫-৯০ লাখ দেশি-বিদেশি যাত্রী বহন করে এসব সংস্থা।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার