ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ নভেম্বর ২০২৪, ১১:০৩ সকাল

Link Copied!

রাস্তা পারাপারের সময় সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেলের ধাক্কায় হুমায়ুন আহমদ নামে ৫ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার বোন মুনতাহা বেগম। তাকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁও গ্রামের বান মসজিদ সংলগ্ন সারিঘাট-গোয়াইনঘাট সড়কে এ ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন ও আহত মুনতাহা পূর্ব আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁওয়ের আলী আহমেদের ছেলে।

জানা যায়, হুমায়ুন ও তার বোন মুনতাহা বাড়ির পাশের সারীঘাট গোয়াইনঘাট সড়ক পায়ে হেঁটে পার হচ্ছিল। এসময় সাররিঘাট থেকে গোয়াইনঘাট অভিমুখে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে সজোরে ধাক্কা দিয়ে মোটরসাইকেল রেখে চালক পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হুমায়ুনকে মৃত ঘোষণা করেন এবং তার বোন মুনতাহাকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, হুমায়ুনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এসআই জাহিদুল ইসলাম।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার