ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

৭ দিন পর বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ নভেম্বর ২০২৪, ১:০৬ বিকাল

Link Copied!

অবশেষে সাত দিন পর বেনাপোল স্থলবন্দর থেকে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এসব বাস চলাচল শুরু হয়েছে।

বেনাপোল রয়েল ডাচ পরিবহনের ম্যানেজার জিয়াউর রহমান জানান, নৌ-পরিবহন উপদেষ্টা ও স্থলবন্দরের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের দাবি মেনে নিয়েছেন। বেনাপোল চেকপোস্ট স্থলবন্দর বাস টার্মিনাল থেকে এখন দূরপাল্লার সব পরিবহনের এসি বাস চলাচল করবে।

বেনাপোল পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘গত ৭ নভেম্বর উপজেলা প্রশাসন বেনাপোলের কাগজপুকুরে পৌরবাস টার্মিনাল উদ্বোধন করে। স্বাভাবিকভাবেই চলছিল সব কার্যক্রম। হঠাৎ করে দূরপাল্লার যাত্রীদের গভীর রাতে কাগজপুকুর টার্মিনালে জোর করে নামিয়ে দেয় প্রশাসন ও পৌরবাস টার্মিনাল কর্তৃপক্ষ। এতে মালিক সমিতি ও পরিবহন শ্রমিকদের সঙ্গে মতের বিরোধ তৈরি হয়। এরপর গত ২২ নভেম্বর থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, পরে পরিবহন মন্ত্রণালয় ও স্থলবন্দরের চেয়ারম্যান মানযারুল মান্নানের সঙ্গে ফলপ্রসূ আলোচনায় উভয় পক্ষই সিদ্ধান্ত নেয় সব ধরনের পরিবহনের এসি বাস স্থলবন্দর বাস টার্মিনালে চলাচল করবে। এই সিদ্ধান্তের ফলে বৃহস্প্রতিবার সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে দূরপাল্লার সব বাস চলাচল শুরু হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক সজিব নাজির বলেন, ‘বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান আমাকে বেনাপোল বন্দরের চেকপোস্ট পরিবহন টার্মিনাল খুলে দেওয়ার জন্য বলেছেন। সেই নির্দেশনা মোতাবেক টার্মিনালের গেট খুলে দেওয়া হয়েছে। এখান থেকে পুনরায় দূরপাল্লার সব পরিবহন বন্দরের চেকপোস্ট টার্মিনাল থেকে চলাচল করবে।’

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার