ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ নভেম্বর ২০২৪, ৩:০৩ বিকাল

Link Copied!

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মাহমুদ জিনস কারখানার শ্রমিক ও কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মকর্তারা মহাসড়কে অবস্থান করে তা অবরোধ করে রাখেন।

এ সময় আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকেরা।

বিক্ষুব্ধ শ্রমিক ও কারখানার কর্মকর্তারা জানান, শ্রমিকদের এক মাসের বকেয়া, সার্ভিস বেনিফিট ও কারখানার কর্মকর্তাদের ক্ষেত্রে ছয় থেকে ৯ মাসের বকেয়া বেতন এবং সার্ভিস বেনিফিটের দাবিতে বিক্ষুব্ধরা এই মহাসড়ক অবরোধ করে রেখেছে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিক ও কর্মকর্তাদের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট দিবো- দিচ্ছি করে বকেয়া রেখেছে। নিরুপায় হয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছেন।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মালিকপক্ষ ও বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

এ বিষয়ে কালিয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‌‘শ্রমিকদের বকেয়া বেতন, ছাটাইকৃত শ্রমিকদের পাওনা পরিশোধসহ বিভিন্ন দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করেছে মাহমুদ জিনসের শ্রমিকরা। তাদের পাওনা ২৫ কোটি টাকা দেওয়ার তারিখ ছিল বৃহস্পতিবার। বিষয়টি নিয়ে আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করছি।’

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার