ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বন্যার পর সুনামগঞ্জে ভয়াবহ আকার ধারণ করেছে নদীভাঙন

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৪ সকাল

Link Copied!

বন্যার পর এবার সুনামগঞ্জে ভয়াবহ আকার ধারণ করেছে নদীভাঙন। এতে বিপাকে পড়েছে নদীপাড়ের মানুষ। তিন দফা বন্যার পর নদীভাঙনে অসহায়ত্ব ফুটে উঠছে ভাটি জেলার মানুষের চোখে-মুখে।

সরেজমিনে দেখা যায়, ভাঙনের কবলে পড়ে সদর উপজেলার সদরপুর গ্রামের বাসিন্দা বশির মিয়ার পুরো বসতভিটাটি নদীতে বিলীন হয়ে গেছে। এখন নদীপাড়ে বসে প্রায় প্রতিদিনই কাঁদতে দেখা যায় তাকে।

সদরপুর গ্রামের বশির মিয়া বলেন, ‘আমার মাথা গোঁজার ঠাঁই নাই। সবকিছু নদীতে বিলীন হয়ে গেছে। একমাত্র মেয়েকে নিয়ে যেখানে রাত হয় সেখানেই থাকি। এখন পর্যন্ত আমাদের কেউ খোঁজ নেয়নি।’ শুধু বশির মিয়ার নয়, সদরপুর গ্রামের আরও অনেকেরই শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার সুরমা, কুশিয়ারা, নলজুর, বটেরখাল, মহাশিং, নাইন্দাও পুরাতন সুরমা নদীর বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে ১২ উপজেলার ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার থেকে শুরু করে মসজিদ ও কবরস্থান নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে শত কোটি টাকার প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও কার্যকর ফল মিলছে না।

এদিকে, বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে দিন পার করছেন নদীপাড়ের বাসিন্দারা। কিবরিয়া নামের একজন বলেন, ‘ভাঙনে বসতভিটাগুলো নদীতে বিলীন হচ্ছে। অথচ, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসন কেউ এদিকে নজর দিচ্ছে না।’

সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘বন্যার পর জেলার বিভিন্ন উপজেলায় নদীভাঙন দেখা দিয়েছে।’ তবে শত কোটি টাকার প্রকল্প হাতে নিয়ে ভাঙন রোধে পাউবো কাজ শুরু করেছে বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা