ঢাকাসোমবার , ৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

ধূমপান ও মাদক থেকে নতুন প্রজন্মকে রাখতে হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ সেপ্টেম্বর ২০২৩, ৫:৩৫ বিকাল

Link Copied!

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, ধূমপান ও মাদক থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে হবে।

প্রতিমন্ত্রী আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডর্ প) আয়োজিত ‘মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের পূর্বেই তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে খসড়া তামাক নিয়ন্ত্রণ সংশোধন আইন দ্রুত পাশের দাবিতে নীতিনির্ধারকদের কাছে প্রত্যাশা’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

ডরপ এর নির্বাহী উপদেষ্টা মোঃ আজহার আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মহাসচিব আবু আলম মো. শহিদ খান।

প্রতিমন্ত্রী বলেন, সরকার তামাক নিয়ন্ত্রণে আন্তরিক। তৃণমূল পর্যায় থেকে তামাকের ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ধূমপানজনিত অসংক্রামক ব্যাধি থেকে বাঁচতে প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপান ত্যাগ করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ধূমপান দিয়ে মাদকাসক্তির শুরু হয়। শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারকে এ বিষয়ে সচেতন হতে হবে।
মাদকমুক্ত একটি দেশ গঠনে সবাইকে সজাগ থাকতে হবে।

সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ যোবায়ের হোসেন, উপ-নির্বাহী পরিচালক, ডরপ।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু