ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিলেটে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ নভেম্বর ২০২৪, ২:৫০ বিকাল

Link Copied!

সিলেটে চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনে কাটা পড়ে মিজানুর রহমান নামে এক রেলকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলার শিববাড়ি পয়েন্টে ঘটে এ দুর্ঘটনা।

নিহত মিজান সিলেট রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল হকের ছেলে।

তিনি রেলের হেমারম্যান হিসেবে কর্মরত ছিলেন। সিলেট রেলওয়ে স্টেশনে তিনি লোহা সম্পর্কিত সব কাজ করতেন।

সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার আবু নাসের মো. রাসেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিজান রেললাইনে কাজ করছিলেন। অসাবধানতাবশত তিনি চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার