ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ বন্ধ করবে বন বিভাগ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ নভেম্বর ২০২৪, ১০:৩৩ সকাল

Link Copied!

বন বিভাগ এখন থেকে আর ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ করবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সামাজিক বনায়নের উদ্দেশ্যে রাস্তার পাশে ইউক্যালিপটাস ও আকাশমণি ছাড়া অন্যান্য গাছ লাগিয়ে তা সংরক্ষণ করতে বন বিভাগকে নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে অনুষ্ঠিত এক বিশেষ সভায় পরিবেশ উপদেষ্টা এই নির্দেশ দেন।

উপদেষ্টা বলেন, ‘জীববৈচিত্র্য রক্ষায় বায়োডাইভারসিটি রুলস ও গাইডলাইন তৈরি করা হবে। এছাড়া, বন ও বন্যপ্রাণী-সংক্রান্ত কাজে রেঞ্জ অফিস পর্যায়ে শিক্ষার্থীদের যুক্ত করা হবে।’

তিনি বলেন, ‘লাঠি টিলা, চুনতি, সাতছড়ি ও লাউয়াছড়ার জন্য ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে। এসব বনভূমিতে ইকো-ট্যুরিজম ও পিকনিক বন্ধ করতে হবে। গান-বাজনাও বন্ধ করতে হবে যাতে বন তার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পারে।’

বনভূমির অবৈধ দখল উচ্ছেদের আহ্বান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘কোনো তদবির বরদাশত করা হবে না। বনবাসীদের সঙ্গে দ্বন্দ্ব দূর করে গারো সম্প্রদায়ের বিরুদ্ধে মামলাসহ হয়রানিমূলক মামলাও বন্ধ করতে হবে।’

এ সময় স্ট্রাটেজিক প্ল্যান, জেন্ডার পলিসি, গ্রিভেন্স রিড্রেস সিস্টেম ও প্রকল্পের তথ্য প্রকাশে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপদেষ্টা।

মতবিনিময় সভায় পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীর, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, যুগ্মসচিব (বন) শামীমা বেগম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা