ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বহুমুখী পাটপণ্য মেলা শুরু ২৬ নভেম্বর

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ নভেম্বর ২০২৪, ১০:৪৬ সকাল

Link Copied!

জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে আগামী ২৬-৩০ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় জেডিপিসি মাঠে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা অনুষ্ঠিত হবে। মেলার সঙ্গে থাকছে পাটকেন্দ্রিক ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতার আয়োজন।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের জেডিপিসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এ সময় জেডিপিসির নির্বাহী পরিচালক জিনাত আরা, এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম সাফাক হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেডিপিসির নির্বাহী পরিচালক জিনাত বলেন, পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে এবং এর ব্যবহারে মানুষকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। সরকার পলিথিনের বিকল্প পাট ও অন্যান্য পণ্য চালুর জন্য উদ্যোগ নিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এই মেলার আয়োজন করা হবে।

বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন পাঁচ দিনব্যপী এ মেলার উদ্বোধন করবেন রচনা ও ফটোগ্রাফি প্রতিযোগিতার প্রসঙ্গে এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম সাফাক হোসেন বলেন, পাট বিষয়ে রচনা (এক থেকে তিন হাজার শব্দের মধ্যে) লিখতে গিয়ে প্রতিযোগীরা পাটের বিষয়ে আরও জানবে এবং পাট সম্পর্কে জানতে আগ্রহী হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে মন্ত্রণালয় ও জেডিপিসি এবং এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের পেজের মাধ্যমে নিবন্ধন করা যাবে। পাটের উৎপাদন ও পুরো সাপ্লাই চেইন ফটোগ্রাফির মাধ্যমে প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হবে।

বহুমুখী পাটপণ্যের প্রচার ও ব্যবহারে আকৃষ্ট করার লক্ষ্যে এই বহুমুখী পাটপণ্যের একক মেলা আয়োজন করা হয়েছে। ১ নভেম্বর থেকে সমগ্র বাংলাদেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তাই পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের উদ্যোগে সোনালী আঁশ পাট দিয়ে স্থির চিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতা আয়োজন হচ্ছে। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা মেলায় বিভিন্ন ধরনের পাটপণ্যের প্রায় ৩০টি স্টল থাকবে। মেলায় বিভিন্ন প্রকার ব্যাগ, অফিস আইটেমস, নার্সারি আইটেম, হোম টেক্সটাইল, পরিধেয় বস্ত্র, বিভিন্ন ধরনের জুতা ও শো-পিসসহ ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা