ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

২০ বছর পর পরিষ্কার করা হচ্ছে চাঁদপুরের এসবি খাল

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ নভেম্বর ২০২৪, ১০:৫৫ সকাল

Link Copied!

২০ বছর পর চাঁদপুরের এসবি খালের জঞ্জাল ও আবর্জনা মুক্ত করা হচ্ছে। এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। জাতীয় যুব দিবস উপলক্ষে প্রত্যেক জেলায় একটি খাল পরিষ্কার করার উদ্যোগের অংশ হিসেবে এসবি খালটি নির্ধারণ করা হয়। এছাড়া চাঁদপুরের এই এসবি খালটি মেঘনা নদী থেকে শুরু হয়ে শহরের মধ্যখান দিয়ে প্রবাহিত হয়ে ডাকাতিয়ায় মিলেছে।

শনিবার (২ নভেম্বর) সকালে খালটি শহরে মুন্সেফপাড়া এলাকার অংশে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়।

এতে বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন ও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীসহ প্রায় দেড় শতাধিক লোক অংশগ্রহণ করে।

পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের সদস্যরা জানান, শিক্ষার্থীদের নিয়ে তাদের এই সংগঠন। তাদের কাজের একটি অংশই হচ্ছে শহর পরিচ্ছন্ন রাখার কাজে সহায়তা করা। এই কাজে তাদের সংগঠনের ৪৫ জন সদস্য অংশ নিছে।

বিডি ক্লিন, চাঁদপুরের সদস্য মিথিলা বলেন, শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এসবি খাল। শহরবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষার জন্য আমাদের সদস্যরা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নিয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, এটি আমাদের জাতীয় যুব দিবসের একটি কর্মসূচি। সেই কর্মসূচির আলোকে সারাদেশে একটি করে খাল পরিষ্কার করা হচ্ছে। তারই অংশ হিসেবে চাঁদপুরের এসবি খালটিকে নির্ধারণ করেছি। ডাকাতিয়া ও মেঘনার সংযোগ পর্যন্ত পরিষ্কার করা হবে।

তিনি আরও বলেন, আমরা এই কাজে পৌরবাসীর সহযোগিতা চাচ্ছি এবং পাশাপাশি তাদের সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ছাত্র ও যুবসমাজ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। কিন্তু এটিকে ধরে রাখার কাজ হচ্ছে পৌরবাসীর। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ১৫ দিন চলমান থাকবে। এরপর এই কাজটির তত্ত্বাবধান করবে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ।

এছাড়া আগামীতে খালের অবৈধ দখলও উদ্ধার করা হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা