ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বন্যা: ভালেন্সিয়ায় ১০ হাজার সেনা ও পুলিশ পাঠাচ্ছে স্পেন সরকার

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ নভেম্বর ২০২৪, ১০:৫১ সকাল

Link Copied!

ভালেন্সিয়ায় ভয়াবহ বন্যার পর দ্রুত পুনর্বাসনে আরও পাঁচ হাজার সেনা ও পাঁচ হাজার পুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছে স্পেন সরকার। শনিবার দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘোষণা দেন।

স্পেনের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ২০৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কেবল ভালেন্সিয়া অঞ্চলেই ২০২ জনের প্রাণ গেছে। এছাড়া কাস্তিয়া-লা মঞ্চায় দুজন ও আন্দালুসিয়ায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দেশটির পূর্বাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার চার দিন পরও শনিবার উদ্ধারকারীরা আটকে পড়া গাড়ি ও জরাজীর্ণ ভবনে লাশ খুঁজছিলেন।

এদিকে স্প্যানিশ দৈনিক দিয়ারিওর খবরে বলা হয়েছে, এখনও অন্তত ১ হাজার ৯০০ জন নিখোঁজ রয়েছেন।

উদ্ধার অভিযানে সহায়তায় ৪০০ স্থলযান, ১৫টি হেলিকপ্টার এবং প্রায় দুই হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রায় আড়াই হাজার সিভিল গার্ড এবং ১ হাজার ৮০০ পুলিশ কাজ করছে। তাদের সঙ্গে ভালেন্সিয়ার হাজার হাজার স্বেচ্ছাসেবককে বেলচা ও ঝাড়ু দিয়ে রাস্তা ও বাড়িঘর পরিষ্কার করতে সহায়তা করতে দেখা গেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা