ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বন্যার কারণ জানালেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ অক্টোবর ২০২৪, ৫:৪৭ বিকাল

Link Copied!

প্রাথমিকভাবে অতি বৃষ্টি, উজান থেকে পানি ছেড়ে দেওয়া, আগাম সর্তকতা না থাকা বন্যার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, এই বন্যা পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে যেমন দোষ দেই তেমনি একইসঙ্গে অভিন্ন জলরাশির ব্যাপারে সমঝোতা না থাকাও বড় কারণ। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানের বাঁধগুলো নির্মাণের পর থেকে দীর্ঘসময় ধরে মেরামত না করার কারণও বন্যা পরিস্থিতির কারণ হিসেবে ভূমিকা রাখছে বলেও জানান তিনি।

রবিবার (৬ অক্টোবর) রাজধানীর মহাখালীর ব্রাক সেন্টারে মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত “কপ নেটওয়ার্ক কনভেনশন- ২০২৪” এর উদ্বোধন শেষে সাংবাদিকদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আমাদের পর্যাপ্ত সম্পদ অথবা টেকনিক্যাল (প্রযুক্তিগত) জ্ঞান নেই। আমরা বিশ্বাস করি, এই প্রভাব থেকে বাঁচতে আঞ্চলিক পর্যায়েও সহযোগিতা বাড়ানো দরকার। কারণ, কি পরিমাণ বৃষ্টিপাত উজানে হচ্ছে, কখন পানি ছেড়ে দেওয়া হবে, এগুলোর উপর আগাম সতর্কতার বিষয়ে সমঝোতা না থাকলে বাংলাদেশের মানুষের জন্য এর প্রভাব মোকাবিলা কষ্টকর হয়ে যাবে।”

প্রাকৃতিক দুর্যোগ ঘিরে খাদ্য সংকট রয়েছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, “বন্যায় বা প্রাকৃতিক দুর্যোগে যাতে খাদ্য ঘাটতি না হয় সেজন্য দেশের বাজারকে প্রস্তুত রাখতে সরকার ব্যবস্থা নিয়েছে। যদিও সরকারের সামর্থ্য কম। কিন্তু সরকার এটা নিশ্চিত করবে যেন, খাবার এবং জ্বালানিতে কোনো ঘাটতি না হয়।”

এর আগে উপদেষ্টা মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত “কপ নেটওয়ার্ক কনভেনশন- ২০২৪” এর উদ্বোধনী পর্বে অংশ নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম সভাপতিত্ব করেন। এসময় আরও বক্তব্য রাখেন সুইডেন দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন মিস মারিয়া স্ট্রিডসম্যান, ইউএন উইমেন রিপ্রেজেনটেটিভ বাংলাদেশ গীতাঞ্জলি সিং। এছাড়া অনুষ্ঠানে জলবায়ু অভিযোজনে নিজ-নিজ এলাকায় অবদান রাখার জন্য দেশর বিভিন্ন অঞ্চলের পাঁচজন নারীকে সম্মাননাও জানানো হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা