ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

তারল্য সুবিধা পাচ্ছে দুর্বল ৫ ব্যাংক, দেয়া হয়েছে হাজার কোটি টাকা : বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
Ibrahim Khalil
২ অক্টোবর ২০২৪, ৪:৫৩ বিকাল

Link Copied!

দেশের দুর্বল ৫ ব্যাংককে তারল্য সরবরাহ করছে সবল ব্যাংকগুলো। এর অংশ হিসেবে ইতোমধ্যে ৬টি সবল ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে হাজার কোটি টাকার বেশি তারল্য সরবরাহ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও বিদেশে পাচারের কারণে গত দেড় দশকে অন্তত এক ডজন ব্যাংক দুর্বল হয়ে পড়েছে। যেগুলো বাঁচিয়ে রাখতে সবল ব্যাংক থেকে অর্থ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা।

এরই ধারাবাহিকতায় বুধবার ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, এক্সিম, ন্যাশনাল ও সোশ্যাল ইসলামী ব্যাংককে ১ হাজার কোটি টাকার মতো সহায়তা দিয়েছে সিটি, মিউচ্যুয়াল ট্রাস্ট, ডাচ বাংলা, ইস্টার্ন ব্যাংক, বেঙ্গল ব্যাংক ও সোনালী ব্যাংক। এই প্রক্রিয়ায় সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গ্যারান্টিচুক্তি করেছে ৭টি প্রতিষ্ঠান।

কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগের ফলে দুর্বল ব্যাংকগুলোর প্রতি আবারও গ্রাহকদের আস্থা ফিরে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, জালিয়াতি ও লুটপাটে দেশের অন্তত ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে। অন্তর্বর্তী সরকার এসব ব্যাংককে রক্ষার চেষ্টা করছে। সে সময় গ্রাহকদের আস্থা ফেরাতে ডিপোজিট ইনস্যুরেন্স স্কিম এক লাখ টাকার পরিবর্তে ২ লাখ টাকা করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।

তবে দেউলিয়াত্বের পথে থাকা ১০ ব্যাংকের নাম সেদিন উল্লেখ না করলেও গভর্নর আহসান এইচ মনসুর জানান, ৭০ হাজার কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে গিয়েছিল। এরমধ্যে ৩০ হাজার টাকার মতো ফিরে এসেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট