ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

সেপ্টেম্বরে ২৪০ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ, বছরের ব্যবধানে ৮০.২ শতাংশ বৃদ্ধি

প্রতিবেদক
Ibrahim Khalil
২ অক্টোবর ২০২৪, ১০:৫৩ সকাল

Link Copied!

সেপ্টেম্বরে বাংলাদেশে রেমিট্যান্সের আহরণ ব্যাপকহারে বেড়েছে। প্রবাসীরা এক মাসে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ দশমিক ৪০ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। এর ফলে এক মাসে ১ দশমিক ০৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স আহরণের পরিমাণ ৮০ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

উল্লেখযোগ্য বৃদ্ধিটি এক মাসের সর্বোচ্চ রেকর্ড। এর আগের অর্থবছরের একই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৩৩ কোটি ডলার। এছাড়া চলতি অর্থবছরের (২০২৪-২৫ অর্থবছর) সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ আগের মাসের জুলাইয়ের তুলনায় ১৮ কোটি ডলার বেড়েছে।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বাংলাদেশ রেমিট্যান্স এসেছে ৬৫৪ কোটি ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ছিল ৪৯০ কোটি ডলার। এটি বছরে ৩৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধিকে প্রতিফলিত করে।

রেমিট্যান্সের এই ঊর্ধ্বগতি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য একটি অতি প্রয়োজনীয় রসদ সরবরাহ করেছে। যা সাম্প্রতিক মাসগুলোতে কমে যাচ্ছিল। এই বৃদ্ধির ফলে আইএমএফের বিপিএম-৬ স্ট্যান্ডার্ড মেনে রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ওপরে স্থিতিশীল হয়েছে। মোট রিজার্ভ এখন প্রায় ২৪ দশমিক ৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

গত অর্থবছরে (২০২৩-২৪ অর্থবছর) প্রবাসীরা মোট ২৩ দশমিক ৯২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ। আর রেকর্ড করা রেমিট্যান্স ছিল ২০২০-২১ অর্থবছরে পাঠানো রেমিট্যান্স ছিল ২ হাজার ৪৭৭ কোটি ডলার।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট