ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

জাতীয় শোক দিবসে বট গাছের চারা রোপন করলো ‘দেশীগাছ ও জীববৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন’

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ অগাস্ট ২০২৩, ১:০৩ বিকাল

Link Copied!

“পরিবেশ উন্নয়নে দেশীগাছ, পাখি-পতঙ্গের আহার আবাস”! “দেশীগাছ করলে রোপণ, জীববৈচিত্র্য হবে সংরক্ষণ”! স্লোগান দুটি ধারণ করে- স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে হাতিল গাড়িয়াকান্ত এলাকায় (সিমেন্ট ফ্যাক্টরি) একাধিক স্থানে বটবৃক্ষের চারা রোপণ করল “দেশীগাছ ও জীববৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন”। গতকাল ১৫ আগস্ট সংগঠনটির পক্ষ থেকে এসব গাছ রোপণ করা হয়।

বটবৃক্ষ নিজেই একটা পূর্ণাঙ্গ ইকোসিস্টেম। হরেক প্রজাতির পাখি, পতঙ্গ, কাঠবিড়ালি, বানরসহ অসংখ্য প্রাণীর সারাবছর ধরে নিরবিচ্ছিন্ন আহারের ব্যবস্থা করতে পাশাপাশি দুটো বটবৃক্ষ একসাথে ফল ধরে না। প্রকৃতিতে নিজেদের টিকিয়ে রাখতে সমগ্র জীবমণ্ডলের প্রয়োজন সেই উপলব্ধি থেকেই নিজেদের মধ্যে বোঝাপড়া করেই একজনের ফল শেষ হলে অন্য বটবৃক্ষে ফল ধরে।

উপরোল্লিখিত স্লোগানে- দেশীগাছ রোপণ অভিযান (Desi Tree Planting Campaign)” চলমান কর্মসূচির অংশ হিসাবে- মুক্তিযুদ্ধে জয়পুহাটের অন্যতম সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজা চৌধুরী এর নেতৃত্বে অংশগ্রহন করেন অংশ নেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আলীম সরদার, শিশুসাহিত্যিক মুসতাফা আনসারী, সহকারী অধ্যাপক (অবঃ) অচিন্ত কুণ্ড, দেশীগাছ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন”-এর উদ্যোক্তা- কৃষিবিদ রতন মণ্ডল, একুশে আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক লেখক লালন হোসেন, অনলাইন একটিভিস্ট সাজেদুর রহমান সুমন, শিক্ষর্থী বাধঁন, মুন্না, রতন, রাব্বিসহ অনেকে।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নবজাগরণে পুনরুজ্জীবিত করতে- গতবছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে উপলক্ষ্য জয়পুরহাটে বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ৫০ টি স্থানে বটগাছের চারা রোপণ কর্মসূচি পালন করে এবং বর্তমানে বট-অশ্বত্থ চারা রোপণ ও বিতরণ কর্মসূচী চলমান রেখেছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু