ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নাইজেরিয়ায় বন্যায় ৪০ প্রাণহানি, ৪ লাখ ১৪ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ সকাল

Link Copied!

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে সম্প্রতি সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৪০ জন নিহত এবং ৪ লাখ ১৪ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাইজেরিয়ায় অবস্থিত জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ইউএনওসিএইচএ) মুখপাত্র অ্যান ওয়েরু দেশটির রাজধানী আবুজা থেকে এক বিবৃতিতে বলেন, মঙ্গলবার থেকে কমপক্ষে ৫৮ জন আহত হয়েছেন।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার তথ্যের বরাত দিয়ে ওয়েরু বলেন, বন্যায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন।

ভারী বন্যার কারণে মানুষ হাসপাতাল, স্কুল ও বাজারে যেতে পারছে না উল্লেখ করে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, বন্যায় সেতুসহ বিভিন্ন অবকাঠামোর ক্ষতি হয়েছে।

মঙ্গলবার বোর্নোর নাগাদ্দা নদীর আলাউ বাঁধ ধসে পড়ার পর স্থানীয় কর্মকর্তারা এই বন্যাকে ‘রাজ্যের সবচেয়ে ভয়াবহ বন্যা’ হিসেবে আখ্যায়িত করেছেন। বন্যার কারণে স্থানীয় বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছেন।

বুধবার বোর্নো রাজ্য সরকার জানায়, অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের কারণে বাঁধটি ধারণক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

গৃহহীনদের জন্য অন্তত ১৪টি সরকারি ক্যাম্প এবং অনেকগুরো বেসরকারি ক্যাম্প খোলা হয়েছে। ওই ক্যাম্পগুলোতে ২০ লাখের বেশি মানুষ থাকতে পারবে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান বারকিন্দো মোহাম্মদ।

মোহাম্মদ বলেন, ভয়াবহ বন্যার কারণে পানিবন্দি অন্তত ৩ হাজার ৬৮৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান এখনও চলছে।

বন্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা