ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মরক্কোতে ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ সকাল

Link Copied!

মরক্কোর দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণে অন্তত ১৮ জন নিহত ও চারজন নিখোঁজ হয়েছে। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টাটা, ইরাচিদিয়া, তিজনিত, তিঙ্গির ও তারুদান্ত প্রদেশে এ হতাহতের খবর পাওয়া গেছে।

এদের মধ্যে বিদেশি তিন জন ছিলেন যারা স্পেন, কানাডা ও পেরুর নাগরিক। নিখোঁজদের সন্ধানে এখনও তল্লাশি চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ভারী বৃষ্টিপাত এবং বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া ১১০টি রাস্তার মধ্যে ৮৪টি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

এছাড়াও পানি সরবরাহ ব্যবস্থা ও টেলিযোগাযোগ পরিষেবা পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারে এখনও কাজ করছে কারিগরি দল।

দুর্যোগপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে ও বন্যাকবলিত এলাকাগুলোতে নাগরিকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে মরক্কোর আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অস্থিতিশীল গ্রীষ্মমণ্ডলীয় বায়ুপ্রবাহের’ কারণে এই প্রাণঘাতী বৃষ্টিপাত ও বন্যার সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা