ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বান্দরবানে বন্যা দুর্গতদের পাশে বীর বাহাদুর উশৈসিং

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ অগাস্ট ২০২৩, ৯:৩২ বিকাল

Link Copied!

বান্দরবানে প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট বন্যায় আক্রান্ত দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি স্থানীয় দুর্গত মানুষের মাঝে ছুটে যান এবং শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।

আজ শুক্রবার বান্দরবান সদরের ৮ নং ওয়ার্ডের সাইক্লোন সেন্টারের আশ্রয়কেন্দ্রে আশ্রিত বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এর ব্যবস্থাপনা করে বান্দরবান ইউনিটের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। মন্ত্রী বন্যার্তদের মাঝে সরকারী ও বেসরকারি প্রয়োজনীয় সাহায্য দ্রুত পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আব্দুর রহিম চৌধুরী, বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা