ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীর হামলায় নিহত ২৩

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ অগাস্ট ২০২৪, ১২:৩৯ বিকাল

Link Copied!

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন থেকে যাত্রীদের নামিয়ে ২৩ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।

বেলুচিস্তান প্রদেশের কুসাখাইল জেলায় রাতভর এ হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আইয়ুব আচাকজাই। হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে অন্তত ১০টি গাড়ি পুড়িয়ে দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলাকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়ে বলেছেন, যারা এর পেছনে রয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে। কেউ রেহাই পাবে না।

তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা প্রায়ই দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাবের শ্রমিক ও অন্যদের হত্যা করে। এটি তাদের প্রদেশ ছাড়তে বাধ্য করার প্রচারের একটি অংশ। বছরের পর বছর ধরে এই বিদ্রোহ চলছে।

এর আগে এ ধরনের বেশিরভাগ হত্যাকাণ্ডের জন্য নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি ও ইসলামাবাদের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বাধীনতার দাবিতে লড়াই করা অন্যান্য গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। প্রদেশটিতে ইসলামি জঙ্গিদেরও উপস্থিতি রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!