ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২০

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ অগাস্ট ২০২৪, ৩:০৪ বিকাল

Link Copied!

পাকিস্তানের কাহুতা শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার (২৫ আগস্ট) ৩৫ জন যাত্রী নিয়ে যাত্রীবাহী একটি বাস কাহুতা থেকে রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী কর্তৃপক্ষ রেসকিউ ১১২২ এর কর্মকর্তা উসমান গুজ্জার বলেন, কাহুতার আজাদ পত্তন রোডের গিরারি সেতুকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, মরদেহগুলো কাহুতা তেহসিল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বেশিরভাগই পুরষ।

এদিকে পৃথক দুর্ঘটনায় দেশটির মাকরান উপকূলীয় হাইওয়ে থেকে বাস উল্টে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৭০ জনের বেশি।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, তীর্থযাত্রী নিয়ে বাসটি ইরান থেকে পাঞ্জাবে যাচ্ছিল। পথিমধ্যে বেলুচিস্তানের হাব শহরে দুর্ঘটনার কবলে পড়ে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বাসটিতে অন্তত ৭০ জন যাত্রী ছিলেন। এদের বেশির ভাগই লাহোর বা গুজরানওয়ালার বাসিন্দা।

লাসবেলার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) নাভিদ আলম হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, আধাসামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য বিভাগের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!