ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শিবচরে সড়ক দুর্ঘটনায় আহত আরেকজনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অগাস্ট ২০২৪, ২:১৩ বিকাল

Link Copied!

মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর সংলগ্ন বাখরেরকান্দি এলাকার ভাঙ্গামুখী লেনে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। ঘটনাস্থলেই হাসিবুর রহমানের মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় আহত মাসুদকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। গতকাল মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে মো. মাসুদ (২০) নামের ওই যুবক মারা যান।

নিহত মাসুদ মাদারীপুরের ডাসার উপজেলার মাইজপাড়া এলাকার মো. সাকিব হোসেনের ছেলে। এর আগে বিকেলে দুর্ঘটনায় ঘটনাস্থলেই হাসিবুর রহমান মোল্লা (২০) নামের এক যুবক মারা যান।

গতকাল মঙ্গলবার বিকেলে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর সংলগ্ন বাখরেরকান্দি এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর সংলগ্ন বাখরেরকান্দি এলাকার ভাঙ্গামুখী লেনে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। ঘটনাস্থলেই হাসিবুর রহমানের মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় আহত মাসুদকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন এবং রাতে ঢাকা নেওয়ার পথে আহত যুবকের মৃত্যু হয়। তারা উভয়েই মাদারীপুরের ডাসার এলাকার বাসিন্দা।

Facebook Comments Box

আরও পড়ুন

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস